- +918250980355
- official@careerdishari.in
Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021
Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021 PDF Download for WBPSC, RRB, Banking, SSC,WBP etc. careerdishari Providing Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021
bengali current affairs 2021, bengali current affairs 2021 current affairs, bengali current affairs 2021 current affairs pdf, bengali current affairs 2021 edition pdf, bengali current affairs 2021 english, bengali current affairs 2021 exam, bengali current affairs 2021 history, bengali current affairs 2021 hs, bengali current affairs 2021 list, bengali current affairs 2021 new, bengali current affairs 2021 notes, bengali current affairs 2021 november, bengali current affairs 2021 pdf, bengali current affairs 2021 recent, bengali current affairs 2021 update, bengali current affairs 2021, bengali current affairs january 2021 pdf, bengali current affairs july 2021 pdf, bengali current affairs may 2021 pdf, current affairs 2021 bengali pdf download, current affairs 2021 bengali questions and answers, current affairs 2021 in bengali pdf download
Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে current affairs একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বেশির ভাগ নম্বরই carry করে । তাই current affairs এর দিকে আপনি যদি নিজের সময়কে আন্তরিকভাবে উৎসর্গ করেন তাহলে GA সেকশনে আপনি ভালো স্কোর করতে পারবেন । বিভিন্ন Competitive Exams যেমন – West Bengal State Exams( WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Krisi Prohukti Sahayak,PSC Food Sub Inspector, West Bengal Audit and Accounts Service, West Bengal Agriculture Service, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS ), Banking (IBPS, SBI, RRB, RBI) Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams প্রভৃতি পরীক্ষায় GA সেকশনের বেশিরভাগ প্রশ্নই মূলত current affairs থেকেই আসে । তাই এইসব পরীক্ষায় যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স-এ সময় দিতেই হবে । এছাড়া এটি এমন একটি বিষয় যে এখানে আপনার দক্ষতা যদি খুব ভালো থাকে তাহলে আপনি খুব কম সময়েই বেশি প্রশ্ন attend করতে পারবেন এবং বাকি যে সময় পড়ে থাকবে সেটা অন্য বিষয়ে দিতে পারবেন । ফলস্বরূপ আপনার Overall স্কোর বাড়বে । এই বিষয়টিতে দক্ষতা বাড়াতে হলে আপনাকে পরীক্ষার কমপক্ষে 3-4 মাস আগে থেকে পড়া শুরু করতে হবে, আপনি পরীক্ষার 10-15 দিন আগে থেকে পড়া শুরু করে এটি সম্পূর্ণ করতে পারবেন না । এর জন্য আপনাকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলায় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস করতে হবে ।
Bengali Current Affairs 2021 PDF : January 2021
This PDF contains all important Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021 in the Bengali Language for the students of West Bengal.
Bengali Current Affairs 2021 PDF Download (Monthly) | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | January 2021 will be beneficial for upcoming competitive exams like WBCS, PSC Miscellaneous, SSC, and other exams.
Bengali Current Affairs : January 2021
1. 2021 সালে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO হিসেবে নিযুক্ত হলেন?
উঃ সুনিত শৰ্মা
2. সম্প্রতি কে আমেরিকার ডেপুটি ডিফেন্স সেক্রেটারি হিসেবে মনোনীত হলেন?
উঃ Kathleen Hicks.
3. সম্প্রতি কে IET -এর “Eminent Engineer Award for the Year 2020” পুরস্কারে ভূষিত হলেন?
উঃ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান V.K Yadav.
IET-এর পুরো নাম- Institution of Engineering and Technology.
4. কে 67 তম দাবা গ্রান্ড মাস্টার হিসেবে জয়লাভ করলেন?
উঃ মাত্র 14 বছর বয়সী গোয়া রাজ্যের Leon Mendonca.
ইতালির Vergani Cup -এ জয় যুক্ত হয়েছেন তিনি ৷
5.সম্প্রতি কে ভারতীয় নির্বাচন কমিশনের Deputy Election Commissioner হিসেবে নিযুক্ত হলেন?
উঃ উমেশ সিনহা ৷
6. সম্প্ৰতি কে “Digital Ocean” নামক প্লাটফর্ম লঞ্চ করলেন?
উঃ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন ৷
7. ভারতবর্ষে GST চালু হওয়ার পর থেকে 2020 সালে সর্বোচ্চ GST সংগৃহীত হয়েছে ৷ তার পরিমাণ কত?
উঃ 1,15,174 কোটি টাকা। যার মধ্যে CGST 21,365 কোটি টাকা, SGST 27,804 কোটি টাকা এবং IGST 57,426 কোটি টাকা ৷
8. Bloomberg Billionaires Index অনুযায়ী কে এশিয়ার ধনীতম ব্যক্তি নির্বাচিত হলেন?
উঃ Zhong Shanshan, যার বর্তমান অর্থের পরিমাণ 77.8 বিলিয়ন ডলার ৷
9. সম্প্ৰতি কে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) -এর প্রথম মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হলেন?
উঃ সোমা মন্ডল ৷
10. সদ্য প্রয়াত মাইকেল কিন্ডো কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উঃ হকি ৷ তিনি একজন ভারতীয় হকি খেলোয়াড় ৷
11. সম্প্রতি কে “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন” -এর ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন?
উঃ অভিষেক যাদব ৷
12. ভারতের কোথায় সর্বপ্রথম “Fire Park” তৈরি হয়েছে?
উঃ ওড়িশার ভুবনেশ্বরে ৷
13. গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালিত হয়?
উঃ 1 লা জানুয়ারি।
14. সম্প্রতি ভারতীয় রেলওয়ে যে বুকলেট প্রকাশ করেছে তার নাম কি?
উঃ “Building and Atmanirbhar Bharat”.
15. 4 জানুয়ারি, 2021 কে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন?
উঃ S Muralidhar.
16. সম্প্রতি কোন দেশে শাস্তি হিসেবে “মৃত্যুদণ্ড” বাতিল করা হয়েছে?
উঃ কাজাখস্তান ৷
17. স্ট্রবেরি চাষ করার জন্য জাওহার শহর ‘মিনি মহাবালেশ্বর’ – এর তকমা পেয়েছে, জাওহার শহর কোন রাজ্যে অবস্থিত?
উঃ মহারাষ্ট্র ৷
18. ভারতীয় কোন মোটর বাইক কোম্পানি “World’s Most Valuable Two Wheeler Company” র তকমা পেয়েছে?
উঃ বাজাজ অটো ৷
19. সম্প্রতি কে ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন?
উঃ Alexander Ellis.
20. সম্প্রতি ভারতীয় কোন ব্যাংক “ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স” লঞ্চ করেছে?
উঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক।
21. সম্প্রতি কোন রাজ্যে সমস্ত দোকান 24 ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে?
উঃ কৰ্ণাটক৷ প্রসঙ্গত, আগামী 3 বছর এই নিয়ম জারি থাকবে ৷
22. ২০২১ সালের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভাপতি হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কে নিযুক্ত হয়েছেন?
উঃ নাজত শামীম খান ৷
23. কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী সম্প্রতি “National Police K9” নামক জার্নাল প্রকাশ করেছেন?
উঃ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
24. কোন রাজ্যে “চোখের আলো” নামক প্রকল্প লঞ্চ করা হয়েছে?
উঃ পশ্চিমবঙ্গ
25. সম্প্রতি কোন দেশ “মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্ট” পাশ করেছে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র ৷
26. সম্প্রতি কে ‘অল ইন্ডিয়া দাবা ফেডারেশন”-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন?
উঃ সঞ্জয় কাপুর ৷
27. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম “আদা প্রক্রিয়াকরণ প্ল্যান্ট” তৈরি করা হয়েছে?
উঃ মেঘালয় ৷
28. বিশ্বের মধ্যে কোন শহর “CCTV Surveillance City” -এর তালিকায় প্রথম স্থানে রয়েছে?
উঃ চেন্নাই ৷ দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ।
29. টেসলা কোম্পানি কোথায় বিশ্বের বৃহত্তম সুপার চার্জার স্টেশন তৈরি করেছে?
উঃ চীনের সাংহাই শহরে ৷
30. 51 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ গোয়া।
31. কে 51 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন?
উঃ Pablo Cesar. তিনি আর্জেন্টিনার এক বিখ্যাত চলচ্চিত্ৰ নিৰ্মাতা ৷
32. সদ্য প্রয়াত চিত্রা ঘোষ, নিম্নোক্ত কোন ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত?
উঃ সুভাষচন্দ্র বোস ৷ চিত্রা ঘোষ হলেন সুভাষচন্দ্র বোসের ভাগ্নি ৷
33. কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ভাসমান 600 মেগাওয়াট সম্পন্ন সোলার প্রজেক্ট শুরু হতে চলেছে?
উঃ মধ্যপ্রদেশ ৷
নর্মদা নদীর উপর এটি তৈরি করা হবে৷
34. সম্প্রতি কোন রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কে ওই রাজ্যের “দেশনায়ক দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছেন?
উঃপশ্চিমবঙ্গ সরকার ৷ প্রসঙ্গত, কেন্দ্ৰীয় সরকার এই দিনটিকে “পরাক্রম দিবস” হিসেবে ঘোষণা করেছে ৷
35. সম্প্রতি কোন দেশ ‘Fatah- 1’ নামক রকেট সফলভাবে পরীক্ষা করলো?
উঃ পাকিস্তান ৷
36. সম্প্রতি কে “CISF”-এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন?
উঃ সুবোধ জশওয়াল ৷
37. ‘প্রবাসী ভারতীয় দিবস’ কবে পালিত হয়?
উঃ 9 জানুয়ারি ৷ এবছরের থিম- Contributing to Atmanirbhar Bharat.
38. ‘বিশ্ব হিন্দি দিবস’ কবে পালন করা হয়?
উঃ 10 জানুয়ারি ৷
39. খেলো ইন্ডিয়া উইন্টার গেমস -এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ জম্মু-কাশ্মীরের গুলমার্গে ৷
40. বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?
উঃ টেসলা কোম্পানির CEO এলেন মাস্ক ৷
41. সম্প্রতি কে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের CEO এবং MD হিসেবে নিযুক্ত হয়েছেন?
উঃ J. Venkatramu.
42. জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
উঃ 12 জানুয়ারি ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিনটিতে জাতীয় যুব দিবস পালিত হয় ৷
43. সম্প্রতি কে পর্তুগালে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
উঃ মনিশ চৌহান ৷
44. সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎপরিষেবা প্রদানের ঘোষণা করেছে?
উঃ অন্ধ্রপ্রদেশ।
45. ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়?
উঃ 15 জানুয়ারি৷ ভারতের বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷
46. কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী “স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড” পুরস্কারে ভূষিত হলেন?
উঃ অৰ্জুন মুন্ডা৷
47. “Break out Economies” -এর তালিকায় ভারতের স্থান কত?
উঃ চতুৰ্থ৷
48. কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা 2021 সালে “Rocket H3” নামক রকেট লঞ্চ করতে চলেছে?
উঃ জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA.
49. ভারতীয় কোন সংস্থা সর্বপ্রথম দেশীয় “9mm মেসিন পিস্তল” তৈরি করলো?
উঃ DRDO.
50. ভারতের কোথায় টেসলা কোম্পানি সর্বপ্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরীর কারখানা স্থাপন করেছে?
উঃ বেঙ্গালুরু ৷
51. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত ২০২০ সালের দুর্নীতি অনুধাবন সূচকে (Corruption Perception Index (CPI)) ১৮০ টি দেশের মধ্যে ভারতের অবস্থান কত তম?
উঃ ৮৬ তম
52. সম্প্রতি কে LIC কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
উঃ সিদ্ধার্থ মহান্তি ৷
53. কোন রাজ্য সরকার সর্বপ্রথম “কলরব” নামক পাখি উৎসবের উদ্বোধন করলো?
উঃ বিহার ৷ বিহারের জামুই জেলার নাগী পাখিরালয়ে এই উৎসবের উদ্বোধন হয়েছিল ৷
54. সম্প্রতি কোন দেশ Border-Gavaskar ট্রফি জিতলো?
উঃ ভারত ৷ অস্ট্রেলিয়া কে পরাজিত করে এই ট্রফি জিতেছে ভারত ৷
55. পক্ষী প্রজাতি রক্ষা করতে সম্প্রতি কোন রাজ্যে “করুণা অভিযান” লঞ্চ করা হয়েছে?
উঃ গুজরাট।
56. Women T20 Cricket -এর ইতিহাসে সর্বপ্রথম Sophie Devine দ্রুততম সেঞ্চুরির দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি কোন দেশের ক্যাপ্টেন?
উঃ নিউজিল্যান্ড৷ মাত্র 36 বলে 100 রান করার দৃষ্টান্ত গড়েছেন ৷
57. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ড্রাগন ফলের নাম পরিবর্তন করে “কমলম” বা পদ্ম রাখলেন?
উঃ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ৷
58. সম্প্রতি কোন রাজ্যে MGNREGA প্রকল্পের কাজের দিন সংখ্যা 100 থেকে বাড়িয়ে 150 করা হয়েছে?
উঃ উত্তরাখণ্ড।
59. “Khelo India Zanskar Winter Sport & Youth Festival 2021” কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ লাদাখ ৷
60. হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হয়েছে?
উঃ নেতাজি এক্সপ্রেস ৷
61. সম্প্ৰতি কে Nelson Mandela World Humanitarian Award পুরস্কারে ভূষিত হলেন?
উঃ রবি গাইকওয়ার ৷
62. সম্প্রতি কোন রাজ্যের গুচি মাশরুম GI Tag পেল?
উঃ জম্মু-কাশ্মীর ৷
63. ভারতের সর্বপ্রথম Covid- 19 ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কি?
উঃ মনীষ কুমার ৷
64. সম্প্ৰতি DDRO যে মোট রবাইক অ্যাম্বুলেন্স তৈরি করেছে, তার নাম কি?
উঃ রক্ষিতা ৷
65. বরোদা ক্রিকেট দলকে পরাজিত করে নিম্নলিখিত কোন দলটি ২০২১ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে?
উঃ তামিল নাডু (অধিনায়ক- দীনেশ কার্ত্তিক)
66. সম্প্রতি কে আমেরিকার 46 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন?
উঃ জো বাইডেন ৷ উপরাষ্ট্রপতি- কমলা হ্যারিস ৷
67. 2021 সালের জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কত তম জন্মবার্ষিকী পালিত হলো?
উঃ 125 তম ৷
68. জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়?
উঃ 24 জানুয়ারি৷
69. জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কোন রাজ্যে 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল সৃষ্টি গোস্বামী নামক এক তরুণীকে?
উঃ উত্তরাখন্ড রাজ্যে ৷
70. India Innovation Index 2020 -এর তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে?
উঃ হিমাচল প্রদেশ ৷
71. “ভ্যাকসিন মৈত্রী” নামক বিশেষ উদ্যোগের মাধ্যমে ভারত সরকার কোন দেশকে এক মিলিয়ন Covid- 19 ভ্যাকসিন উপহার দিল?
উঃ নেপাল ৷ Also India Provides 5 lakh vaccine to Bangladesh.
72. সম্প্রতি কে “2020 ভারত গৌরব অ্যাওয়ার্ড” পুরস্কার পেলেন?
উঃ IPS Officer করুণা সাগর।
73. দিল্লির অ্যান্ড্রু গঞ্জ স্ট্রিট -এর নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হয়েছে?
উঃ সুশান্ত সিং রাজপুত স্ট্রিট।
74. সম্প্রতি কোন রাজ্যে ভারতের দীর্ঘতম রোড আর্চ ব্রিজ উদ্বোধন করা হলো?
উঃ মেঘালয় ৷ ব্রিজটির নাম Wahrew Bridge.
75. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ একাডেমি “Best Police Academy” -এর তকমা পেয়েছে?
উঃ রাজস্থান।
76. জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়?
উঃ 25 জানুয়ারি ৷
77. সম্প্রতি কে “Press Club Person of the Year” পুরস্কার পেলেন?
উঃ Wipro কোম্পানির চেয়ারম্যান আজিম প্রেমজি ৷
78. সম্প্রতি কে মরণোত্তর মহাবীর চক্র পুরস্কার পেলেন?
উঃ বিকুমাল্লা সন্তোষবাবু ৷
79. Global Climate Risk Index 2021 -এর তালিকা অনুযায়ী ভারতের স্থান কত?
উঃ সপ্তম ৷
80. ২০২১ সালের থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস বিভাগে কে জয়ী হলেন ?
উঃ ক্যারোলিনা মেরিন (স্পেন)
81. ভারতের ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস দেশ’ কোনটি?
উঃ বাংলাদেশ
82. নিম্নলিখিত কোন সংস্থাটি “Breaker” নামক একটি জনপ্রিয় পডকাস্ট মোবাইল অ্যাপ্লিকেশন অধিগ্রহণ করেছে?
উঃ টুইটার
83. ২০২১ সালের ব্লুমবার্গ মিলিয়নেয়র সূচক অনুযায়ী বর্তমানে এশিয়া মহাদেশের ধনী-তম ব্যক্তি হলেন –
উঃ ঝং শানশান
84. 2021 সালের “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার” মোট কতজন শিশুকে দেওয়া হয়েছে?
উঃ 32 জন ৷
85. সম্প্রতি কোথায় জয়ললিতা মেমোরিয়াল -এর উদ্বোধন করা হলো?
উঃ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই -এ ৷
86. সম্প্ৰতি কে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের CFO হিসেবে নিযুক্ত হলেন?
উঃ রিতেশ তেওয়ারি ৷
87. ভারতের কোন শহর বিশ্বের দ্রুত বিকশিত ‘টেক হাব’ -এর তকমা পেল?
উঃ বেঙ্গালুরু।
88. সম্প্রতি কোথায় শিশুদের জন্য বোট বা জাহাজ লাইব্রেরী লঞ্চ করা হচ্ছে?
উঃ পশ্চিমবঙ্গের কলকাতায় ৷ হুগলি নদীতে এই বোট চলাচল করবে ৷
89. ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) ২০২১ সালে ভারতের জন্য কত শতাংশ বৃদ্ধির হার অনুমান করেছে?
উঃ 11.5%
90. নিম্নলিখিতগুলির মধ্যে কোন রেলওয়ে স্টেশনটি “বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম”-এর তকমা পেতে চলেছে? (১৫০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থ) –
উঃ হুবলি, কর্ণাটক ৷
91. এস্তোনিয়ার নবনিযুক্ত প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ Kaja Kallas.
92. সম্প্রতি কোন দেশ Climate Adaptation Summit 2021 হোস্ট করলো?
উঃ নেদারল্যান্ডস ৷
93. 2021 Republic Day ট্যাবলো গুলির মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ উত্তরপ্রদেশের রাম মন্দির
94. Corruption Perception Index 2020 -এর তালিকা অনুযায়ী ভারতের স্থান কত?
উঃ 86 তম ৷ প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক ৷
95. কোন দেশ 2022 Women’s Asian Cup হোস্ট করবে?
উঃ ভারত ৷
96. নিম্নলিখিত কোন দেশীয়ভাবে বিকশিত ক্ষেপণাস্ত্র সিস্টেমের রফতানির অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার?
উঃ আকাশ
97. ভারতের প্রথম ‘জেন্ডার পার্ক’ সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উঃ কেরল
98. নিম্নলিখিত কোন সামাজিক কল্যান প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারী মাসে পরিচালনার পাঁচ বছর পূর্ণ করেছে?
উঃ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা
99. প্রথম ভারতের শ্রম আন্দোলন মিউজিয়ামটি নিম্নলিখিত কোন শহরে প্রতিষ্ঠিত করা হল?
উঃ আলাপুজা (কেরল)
100. জম্মু ও কাশ্মীরে ২২ লক্ষের বেশী অধিবাসী নিম্নলিখিত কোন প্রকল্পের আওতায় ‘গোল্ডেন কার্ডের’ জন্য আবেদন করেছে?
উঃ সেহাত (স্বাস্থ্য কার্ড)