- +918250980355
- official@careerdishari.in
চারণকবি Class 11 MCQ | Class 11 Charon Kobi MCQ | Class 11 Bengali Suggestion Semester 1
চারণকবি Class 11 MCQ | Class 11 Charon Kobi MCQ | Class 11 Bengali Suggestion Semester 1 : charon kobi class 11, charon kobi bharbhara rao, charon kobi class 11 mcq, charon kobi mcq, charon kobi mukunda das, charon kobi kobita, charon kobi bharbhara rao mcq, charon kobi mcq questions, charon kobi by varavara rao, charon kobi question answer, charon kobi bharbhara rao question answer, charon kobi class 11 bangla, class 11 charon kobi, class 11 charon kobi mcq, class 11 bengali charon kobi mcq, class 11 bengali charon kobi question answer, class 11 bengali charon kobi, class 11 bengali charon kobi mcq, class 11 bengali charon kobi question answer, class 11 bengali charan kabi mcq, class 11 bengali charan kabi mcq questions, class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla
ভারভারা রাও
কবি পরিচিতি
জন্ম: তেলুগু সাহিত্যের কবি পেন্ডিয়ালা ভারভারা রাও, অবিভক্ত অস্ত্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় ১৯৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন: কবি তেলুগু সাহিত্যে অধ্যাপনা করেছেন দীর্ঘ চল্লিশ বছর। সমকালীন রাজনীতিতে তিনি একজন উল্লেখ্য ব্যক্তিত্ব। জরুরি অবস্থা, শ্রমিক আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলনের নেতৃত্বে তাঁর উপস্থিতি উজ্জ্বল। তেলুগু ভাষার এই কবির কবিতা মেহনতি মানুষের চলমান জীবনের প্রতিচ্ছবি। রাজনৈতিক কাজকর্ম ও প্রতিবাদী কবিতা তাকে বারংবার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কারারুদ্ধ করেছে। তবুও কবিতাকে তিনি পরিত্যাগ করেননি। তিনি জেলে বসেও লিখে গেছেন একের পর এক কবিতা। ‘সহচারালু‘ গ্রন্থটি তাঁর জেলখানার ডায়ারি।
কবিকৃতি: ১৯৬৬–তে সাহিত্য মিত্রালু (সাহিত্যের বন্ধুরা) নামে একটি গোষ্ঠী তৈরি করেন ভারভারা রাও। তিনি ‘সৃজনা’ ত্রৈমাসিক পত্রিকা শুরু করেন। বর্তমানে তিনি ‘অরুণাতারা’ পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন।
‘চালি নেগাল্লু’ (ক্যাম্প ফায়ান্স), ‘ওরেগিল্প’ (মিছিল), ‘স্বেচ্ছা’ ‘সমুডম’, ‘ভবিষ্যথু চিত্রপট্টম’, ‘মুক্তকান্তম’, ‘আরাজলু’, ‘উন্নাদেডো উন্নাতু’, ‘দাগথামাউথুন্না বাগদাদ’, ‘অন্তসূত্রাম’, ‘তেলেঙ্গানা বীরগাথা’, ‘পালাপিট্টা পাতা’, ‘বীজভূমি’, ‘ভারভারা রাও-এর নির্বাচিত কবিতা’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্য।
১৯৮৬-তে তাঁর কাব্যগ্রন্থ ‘ভবিষ্যথু চিত্রপটম’ (Portrait of the future) নিষিদ্ধ করা হয়। তাঁর ‘আ স্টোরি ইনটু ইন্টার্যাকশন বিটুইন সোশাইটি অ্যান্ড লিটারেচার’ (১৯৮৩) গ্রন্থটি তেলুগু ভাষায় মার্কসীয় সাহিত্য সমালোচনা ধারার পথিকৃৎ।
উৎস :
মূল রচনা: ‘চারণকবি‘ অনুবাদ কবিতাটির মূল রচনা হল ১৯৮৫ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর রচিত, ‘কবি‘ (তেলুগু ভাষা)। ‘কবি‘-র ইংরেজি অনুবাদ করেন ডি. ভেঙ্কট রাও, ‘দ্য বার্ড‘ (The Bard) নামে।
মূলগুত্ব: ভবিষ্যৎ চিত্রপট (ভবিষ্যথু চিত্রপটম্, ১৯৮৬)
অনুবাদের উৎস: প্রখ্যাত কথাসাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক ‘সেতুবন্ধন‘ পত্রিকার ১৫ তম সংখ্যায় ২০১৯–এর ১৩ জানুয়ারি শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি‘ প্রকাশিত হয়।
class 11 bengali charon kobi question answer, class 11 bengali charon kobi, Class 11 Charon Kobi MCQ
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
1.চারণকবি কবিতাটির রচয়িতা কে?
(ক) জয়াপ্রভা
(খ) কে সিভা রেড্ডি
(গ) ভারভারা রাও
(ঘ) এন গোপি।
2.ভারভারা রাও-এর পুরো নাম কী?
(ক) বিশ্বপতি ভারভারা রাও
(খ) পেন্ডিয়ালা ভারভারা রাও
(গ) ভেঙ্কটেশ ভারভারা রাও
(ঘ) ভারভারা ভেনুগোপাল রাও।
3.ভারভারা রাও মূলত কোন্ ভাষার কবি?
(ক) তেলুগু
(খ) তামিল
(গ) মালয়ালম্
(ঘ) কন্নড়।
4.’চারণকবি’ কবিতাটির অনুবাদক কে?
(ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) উৎপল কুমার বসু
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) শঙ্খ ঘোষ।
5.চারণকবি-র মূল কবিতাটি হল –
(ক) কবিতা
(খ) কাব্য
(গ) কবি
(ঘ) কথ্য।
6.চারণকবি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) চেলি নেগাল্লু
(খ) ভবিষ্যথু চিত্রপটম
(গ) ক্যাপটিভ ইমাজিনেশন
(ঘ) সমডুম।
7.শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(ক) দেশ
(খ) বর্তমান
(গ) সেতুবন্ধন
(ঘ) সন্দেশ।
8.ভারভারা রাও-এর প্রথম কবিতাসংকলনটি হল –
(ক) ওরেগিম্পু
(খ) চালি নেগাল্লু
(গ) মুক্তকান্তম
(ঘ) উন্নাদেডো উন্নাতু।
9.ভারভারা রাও-এর কারাবাসের ডায়ারিটির নাম –
(ক) ক্যাপটিভ ইমাজিনেশন
(খ) দ্য ক্যাপটিভ লেডি
(গ) ডেভিল অন দ্য ক্রস
(ঘ) বীজভূমি।
10.কোন্ কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছোতে পারলেন?
(ক) বীজভূমি
(খ) ক্যাপটিভ ইমাজিনেশন
(গ) ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি
(ঘ) ডেভিল অন দ্য ক্রস।
11.ভারভারা রাও – আ লাইফ ইন পোয়েট্রি’-কবিতাসংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল?
(ক) পঞ্চাশটি
(খ) আটচল্লিশটি
(গ) সাতচল্লিশটি
(ঘ) পঁয়তাল্লিশটি।
12.চারণকবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি?
(ক) ৪ টি
(খ) ২ টি
(গ) ৫টি
(ঘ) ৩ টি।
13.’চারণকবি’ কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কত?
(ক) ১৪ টি
(খ) ২৪ টি
(গ) ২৫ টি
(ঘ) ৮ টি।
14.’চারণকবি’ কাদের বলা হয়?
(ক) যে কবি জেলে বসে কবিতা লেখেন
(খ) যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন
(গ) যে কবি মঞ্চে তাঁর স্বলিখিত কবিতা পাঠ করেন
(ঘ) যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন।
15.”…যখন সব লোপাট – কী লোপাট?
(ক) নথিপত্র
(খ) ধনসম্পত্তি
(গ) নিয়মকানুন
(ঘ) বিজ্ঞাপন।
16.নিয়মকানুন কী করা হয়েছে?
(ক) সংরক্ষণ
(খ) লোপাট
(গ) বিসর্জন
(ঘ) সংশোধন।
17.”আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল- মেঘের দল কী করছে?
(ক) বৃষ্টি ঝরাচ্ছে
(খ) ফাঁস লাগাচ্ছে গলায়
(গ) মায়ের অশ্রু হয়ে ঝরছে
(ঘ) প্রলয় ঘটাচ্ছে।
18.”চুইয়ে পড়ছে না কোনো…” কী চুঁইয়ে পড়ছে না?
(ক) অশ্রু
(খ) ঘাম
(গ) কুম্ভীরাশ্রু
(ঘ) রক্ত।
19.কীভাবে বিদ্যুৎ, বাজ হয়ে উঠছে?
(ক) ঘূর্ণিপাকে
(খ) নিম্নচাপে
(গ) দুর্বিপাকে
(ঘ) মেঘের ডাকে।
20.ঝিরঝিরে বৃষ্টি, কীসে পরিণত হয়েছে?
(ক) প্রবল বর্ষণে
(খ) প্রলয়ে
(গ) প্রলয়ঝড়ে
(ঘ) অশ্রুতে।
class 11 bengali charon kobi question answer, class 11 bengali charan kabi mcq, Class 11 Charon Kobi MCQ
21.”জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/ কবির কোনো লিপিকার স্বর” – কী বুকে নিয়ে?
(ক) কবিতার বই
(খ) মায়ের বেদনাশ্রু
(গ) ক্রন্দনরোল
(ঘ) স্মৃতিচহ্ন।
22.জেলের গরাদ থেকে কী বেরিয়ে আসছে?
(ক) কবির গানের সুর
(খ) ক্রন্দনরোল
(গ) কবির কোনো লিপিকার স্বর
(ঘ) হাহাকার।
23.কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর?
(ক) ফঁসির মঞ্চ থেকে
(খ) স্মরণসভা থেকে
(গ) কালোমেঘের থেকে
(ঘ) জেলের গরাদ থেকে।
24.কবির কোনো লিপিকার স্বর বলতে কী বোঝানো হয়েছে?
(ক) কবির কণ্ঠ রোধ করা হলেও, বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে
(খ) কবির লেখা, কবিতা পাঠ করাকে
(গ) কবির আকাশচুম্বী চিৎকারকে
(ঘ) কবিমাতার ক্রন্দনকে।
25.”যখন কাঁপন লাগে…” কোথায় কাঁপন লাগে?
(ক) হৃদয়ে
(খ) জিভে
(গ) দেহে
(ঘ) কণ্ঠে।
26.”যখন কাঁপন লাগে জিভে – তখন কী হয়?
(ক) বাতাসকে মুক্ত করে দেয় সুর
(খ) বাতাসকে বদ্ধ করে রাখে সুর
(গ) গান রচিত হয়
(ঘ) কন্ঠ থেকে সুর নিঃসৃত হয়।
27.সুর মুক্ত করে দেয় কাকে?
(ক) কবিকে
(খ) জনতাকে
(গ) আকাশকে
(ঘ) বাতাসকে।
28.”বাতাসকে মুক্ত করে দেয় সুর” – কখন?
(ক) যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয়
(খ) যখন কাঁপন লাগে জিভে
(গ) যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ
(ঘ) যখন জেলের গরাদ থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর।
29.যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী?
(ক) কবিতা
(খ) গান
(গ) তির
(ঘ) কামান।
30.গান কী হয়ে ওঠে?
(ক) প্রতিবাদের স্বর
(খ) আন্দোলনের সুর
(গ) যুদ্ধেরই শস্ত্র
(ঘ) মনের জোর।
31.’শস্ত্র – কী?
(ক) আগ্নেয়াস্ত্র
(খ) ক্ষেপণাস্ত্র, যা নিক্ষেপ করা হয়
(গ) প্রহরেণ, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
(ঘ) মারণাস্ত্র।
32.গান, যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কী হয়?
(ক) কবিকে বন্দি করা হয়
(খ) কবিকে তখন ভয় পায় ওরা
(গ) সকলে একত্রে গান গায়
(ঘ) কোনোটিই হয় না।
33.’তখন ভয় পায় ওরা”- কাকে?
(ক) ফাঁসুড়েকে
(খ) জনতাকে
(গ) কবিকে
(ঘ) ফাঁসির মঞ্চকে।
34.কবিকে ভয় পেয়ে ওরা কী করে?
(ক) কবির কবিতা পড়ে
(খ) কবিকে কয়েদ করে
(গ) ফাঁসুড়েকে তলব করে
(ঘ) জনতার মাঝে শামিল হয়।
35.কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) কোমরে
(ঘ) গর্দানে।
36.গর্দানে কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?
(ক) শক্ত করে
(খ) যত্ন করে
(গ) আলগা করে
(ঘ) ইচ্ছে করে।
37.”গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস”- কী বোঝানো হয়েছে?
(ক) কবির গলায় মাল্যদান করাকে
(খ) কবির গর্দান নেওয়াকে
(গ) কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে
(ঘ) কোনোটিকেই নয়।
38.কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন?
(ক) জনতার মাঝখানে
(খ) ফাঁসির মঞ্চে
(গ) জেলের গরাদে
(ঘ) বিচারালয়ে।
39.কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন?
(ক) কবিতা
(খ) লিপিকা
(গ) সুর
(ঘ) স্বর।
40.ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন?
(ক) জনতার প্রতিবাদে
(খ) প্রলয়ঝড়ে
(গ) ভারসাম্য রাখার জন্য
(ঘ) মৃত্যুকে রোখার জন্য।
class 11 bengali charon kobi question answer, class 11 bengali charon kobi, class 11 bengali charon kobi mcq
41.ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কী?
(ক) লিপিকার স্বর
(খ) ফাঁসির মঞ্চ
(গ) সময়ের ঢেউ
(ঘ) মায়ের বেদনাশ্রু।
42.ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে?
(ক) কবিকে
(খ) তুচ্ছ ফাঁসুড়েকে
(গ) কবির সৃষ্টিকে
(ঘ) কবির গানকে।
43.ফাঁসুড়েকে যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে, তা হল-
(ক) বিজ্ঞ
(খ) শ্রেষ্ঠ
(গ) তুচ্ছ
(ঘ) ঘৃণ্য।
44.ফাঁসূড়ে কারা?
(ক) জনতা
(খ) কবি
(গ) শাসকদল
(ঘ) সময়।
class 11 bengali charon kobi question answer, class 11 bengali charan kabi mcq, class 11 bengali charan kabi mcq questions
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
1.চারণকবি কবিতাটি ‘সেতুবন্ধন’ পত্রিকার ________ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
(ক) ১২ (খ) ১১
(গ) ১৫ (ঘ) ১৪
2.________ যখন সব লোপাট।
(ক) প্রমাণ
(খ) নথিপত্র
(গ) নিয়মকানুন
(ঘ) ধনসম্পত্তি।
3.আর _________ ঢেউ-তোলা _______ মেঘের দল।
(ক) ভাটার, সাদা
(খ) সময়ের, কালো
(গ) বিপ্লবের, লাল
(ঘ) কবিতার, নীল।
4.________ বিদ্যুৎ হয়ে উঠছে ________
(ক) প্রলয়োল্লাসে, তড়িৎ
(খ) নিম্নচাপে, কুঞ্ঝটিকা
(গ) দূর্বিপাকে, প্রবলতর
(ঘ) ঘূর্ণিপাকে, বাজ।
5.ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে __________।
(ক) প্রলয়ঝড়
(খ) তুষারপাত
(গ) প্রবল বর্ষণ
(ঘ) বন্যা।
6.মায়ের _________ বুকে নিয়ে।
(ক) আশীর্বাদ
(খ) স্মৃতিচিহ্ন
(গ) বেদনাশ্রু
(ঘ) ক্রন্দন।
7.জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/কবির _________ কোনো
(ক) গানের সুর
(খ) কবিতার স্বর
(গ) হাহাকার ধ্বনি
(ঘ) লিপিকার স্বর।
8.যখন _________ লাগে জিভে।
(ক) শিহরণ
(খ) কাঁপন
(গ) কণ্টক
(ঘ) তাপ।
9.গান যখন হয়ে __________ , ________ ওঠে
(ক) যুদ্ধেরই বাদ্য
(খ) শান্তির বার্তা
(গ) যুদ্ধেরই শস্ত্র
(ঘ) বিপ্লবের কাব্য।
10.কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে _________ ফেলছেন
(ক) শ্বাস
(খ) অশ্রু
(গ) রক্তফোঁটা
(ঘ) বিষাদ।
11.__________ জানাচ্ছে মৃত্যুকে / আর তুচ্ছ __________ দিচ্ছে ঝুলিয়ে
(ক) কুর্নিশ, কবিকে
(খ) স্পর্ধা, ফাঁসুড়েকে
(গ) প্রণাম, জনতাকে
(ঘ) ঘৃণা, রাষ্ট্রকে।
টীকাটিপ্পনী
চারণকবি : ‘চারণ‘ শব্দের অর্থ স্তুতি বা কীর্তি পাঠক। প্রাচীন ও মধ্যযুগে চারণ কবি ব্যক্তিবিশেষের স্তুতি, কীর্তি বা বন্দনা গান গেয়ে গেয়ে বেড়াতেন। তাকে চারণগীতি বলা হত। রাজপুতদের একশ্রেণি যুদ্ধের সময় বীরগাথা কীর্তন করে যোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন। চারণকবিদের বিভিন্ন দেশে ভাট, ব্যালেডিস্ট, দুয়িদ, কুবাদুর ইত্যাদি নামে ডাকা হয়। চারণ ভ্রাম্যমাণ গায়ক–কবি। মানুষের মধ্যে বীরত্ব, দেশপ্রেম, স্বদেশচেতনা জাগ্রত করতে সে গান গায়। স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা আলোড়িত করেছিলেন দুই চারণকবি– মুকুন্দদাস (যজ্ঞেশ্বর দে) ও বিজয় সরকার।
ফাঁসুড়ে: ফাংসুড়িয়া > ফাঁসুড়ে।
কারো গলায় ফাঁস দিয়ে যে বধ করে, নরঘাতক। এখানে রাষ্ট্রের ভাড়া–করা হত্যাকারী, যে রাষ্ট্র দ্বারা শনাক্ত করা দোষীদের মৃত্যুদণ্ড দেয়।
চারণকবি Class 11 MCQ | Class 11 Charon Kobi MCQ | Class 11 Bengali Suggestion Semester 1 : charon kobi class 11, charon kobi bharbhara rao, charon kobi class 11 mcq, charon kobi mcq, charon kobi mukunda das, charon kobi kobita, charon kobi bharbhara rao mcq, charon kobi mcq questions, charon kobi by varavara rao, charon kobi question answer, charon kobi bharbhara rao question answer, charon kobi class 11 bangla, class 11 charon kobi, class 11 charon kobi mcq, class 11 bengali charon kobi mcq, class 11 bengali charon kobi question answer, class 11 bengali charon kobi, class 11 bengali charon kobi mcq, class 11 bengali charon kobi question answer, class 11 bengali charan kabi mcq, class 11 bengali charan kabi mcq questions, class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla